প্রেমে প্রত্যাখ্যাত হয়ে প্রেমিকার বাড়িতে ঢুকে প্রেমিকাকে ছুরি দিয়ে খুনের চেষ্টা প্রেমিকের। ঘটনায় অভিযুক্ত প্রেমিককে মারধর দিয়ে পুলিশের হাতে তুলে দিলো এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে মালদার ইংরেজবাজার থানার বড়ো সাঁকো এলাকায়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
জানা গিয়ে প্রমিকের নাম প্রসেনজিৎ মন্ডল। ছুড়িবিদ্ধ প্রেমিকার নাম সুষমা মন্ডল। সে স্থানীয় বিদ্যালয়ে দশম শ্রেণীর ছাত্রী। দীর্ঘদিন ধরে এদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।পরিবার সূত্রে খবর প্রসেনজিৎ এর কাছ থেকে সুষমা কিছু টাকাও ধার নিয়েছিল। সেই টাকা ফেরত নেওয়ার জন্য প্রসেনজিৎ বার বার সুষমা কে ফোন করত। এরপর সুষমা তাকে জানায় তার বিয়ে ঠিক হয়েছে সে যেন আর তাকে ফোন না করে। এর কিছু দিন বাদে সুষমা এক ছেলেকে হাত দিয়ে প্রসেনজিৎকে টাকা পাঠায় কিন্তু সে টাকা ফেরত পাঠিয়ে দেয়। তারপর সুষমাকে ফোন করে বলে সে নিজে এসে যেন টাকা দিয়ে যায়। এরপর বেশ কিছুদিন যাবার পর। সম্প্রতি সুষমার পরিবারের লোকজন অন্যত্র বিয়ে ঠিক করছিল তার। এই ঘটনা প্রসেনজিৎ জানতে পারে।এদিন রাতে প্রসেনজিত ধারালো অস্ত্র নিয়ে সুষমার বাড়িতে ঢুকে। তারপর সুষমার পেটে ছুরি দিয়ে আঘাত করে। সুষমার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে প্রেমিক প্রসেনজিৎকে হাতে নাতে ধরে ফেলে। এরপর চলে মারধর। তারপর তাকে তুলে দেওয়া হয় ইংরেজবাজার থানার পুলিশের হাতে। গুরুত্বর আহত সুষমাকে উদ্ধার করে ভর্তি করা হয় মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।